জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আপডেট : ২৭ অক্টোবর ২০১৭, ১৮:০৯
 
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, ঘরে ঘরে দিনের শিক্ষা পৌঁছে দিতে হবে, জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। উচুটিয়া হাফিজিয়া ও দাখিল মাদ্রাসার আয়োজনে শুক্রবার বিকেলে আলোচনা সভায় প্রধান  অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
তিনি আরো বলেন, উন্নয়নের ব্যাপারে আমাদের আরো সজাগ হতে হবে। রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ডসহ সকল বিষয়ে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন অব্যাহত থাকবে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি আবুল হাসেম। 
 
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ ফটো, মো. রমজান আলী, সাধারণ সম্পাদক আব্দুস সালাম পিপি, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আযম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা, শ্রম বিষয়ক সম্পাদক লিয়াকত আলী ভাণ্ডারী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ।
 
ইত্তেফাক/আরকেজি