রাজধানীর পল্টন মোড়ে সড়ক দুর্ঘটনায় মিজানুর রহমান (৬৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় লেলিন শেখ (৩৫) নামে এক মাইক্রোবাসচালক আহত হয়েছেন। শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পল্টন থানার উপপরিদর্শক (এসআই) শামছুল হক জানান, ভোরের দিকে পল্টন এলাকায় একটি ট্রাক মাইক্রোবাসকে ধাক্কা দেয়। তখন মাইক্রোবাসটির সামনে মোটরসাইকেলে বসে ছিলেন মিজানুর। তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
আহত মাইক্রোবাসচালক লেলিন শেখকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত মোটরসাইকেল আরোহীর শুধু নাম পাওয়া গেছে। বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে। দুর্ঘটনার পরপরই চালক ট্রাক ফেলে পালিয়ে যায়। ট্রাকটি থানায় নেওয়া হয়েছে বলে তিনি জানান।
ইত্তেফাক/এমআই
