ব্রিটিশ আইন প্রনেতা ডগলাস রোজ বলেছেন সংসদ অধিবেশন শুরু হলে তিনি আর ফুটবলের রেফারিং করবেন না। ফলে আগামী বছর বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করার স্বপ্ন ত্যাগ করলেন এই এমপি।
স্কটিশ কনজারভেটিভ পার্টির এই এমপি চলতি মাসের শুরুতে চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচ পরিচালনা করতে গিয়ে হাউজ অব কমেন্সের সমাজ কল্যাণ নীতির বিষয়ে একটি ভোটাভুটিতে অংশ না নেয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন।
তিনি বলেন, তার এই সিদ্ধান্ত গ্রহণের অর্থ হচ্ছে তিনি আর অধিক সংখ্যক আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করতে পারছেন না। ফলে রাশিয়া বিশ্বকাপে ম্যাচ পরিচালনার যে স্বপ্ন তিনি এতদিন লালন করে এসেছেন সেটি বাস্তবায়ন করা হচ্ছে না।
তিনি বলেন, ‘এমপি হিসেবে দায়িত্বটিই এখন আমার এক নম্বর অগ্রাধিকার। তাই আর খেলা পরিচালনা করা সম্ভব হবে না।’বাসস
ইত্তেফাক/ইউবি
