জগন্নাথপুরে সড়ক সংস্কারের দাবিতে ৪৮ ঘন্টার পরিবহন ধর্মঘট

আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ২১:০৫

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরের শিবগঞ্জ-বেগমপুর সড়কের সংস্কারের নামে অবহেলা ও দায়িত্বহীতার বিরুদ্ধে আন্দোলনে নেমেছে স্থানীয় পরিবহন শ্রমিকরা। মঙ্গলবার থেকে টানা ৪৮ ঘন্টার জন্য ঐ সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছেন তারা। দ্রুত কাজ শেষ না করলে  তারা পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি দিবেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

ঐ সড়কের অটোরিকশা শ্রমিক সমিতির সভাপতি আব্দুল মুকিত জানান, 'জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর এলজিইডির এই সড়কটি দীর্ঘ ৫ বছর ধরে সংস্কারহীন অবস্থায় আছে। ৮ মাস আগে সড়কের ঘোষগাঁও সেতুর মুখ থেকে স্থানীয় শিবগঞ্জ বাজার এলাকা পর্যন্ত প্রায় ৪ কিলেমিটার পর্যন্ত কাজ শুরু করে ঠিকাদারী প্রতিষ্ঠান। কিন্তুু সারা সড়ক খুড়ে আর পুরোনো সড়ক থেকে সরু করে অবহেলায় অযত্নে ফেলে রাখা হয়। এতে ভোগান্তির শেষ নেই। যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে'

তিনি আরও বলেন, 'বার বার তাগিদ দেওয়ার পরও কাজ শেষ করা হয়নি। বর্তমানে সড়কটি অচল হয়ে পড়ায় যানবাহন চলাচল অনুপযোগি ও বিপজ্জনক হয়ে উঠেছে। এজন্য বাধ্য হয়ে আমাদের জগন্নাথপুর হেলিপ্যাড অটোরিকশা, অটোটেম্পু, লেগুনা শ্রমিক সমিতির সকল নেতৃবৃন্দের সিদ্ধান্ত অনুয়ায়ী মঙ্গলবার সকাল ৬ টা থেকে ৪৮ ঘন্টা পর্যন্ত এসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে'। প্রথমদিন সড়কে যান চলাচল বন্ধ থাকায় এলাকাবাসীর দুর্ভোগ কয়েক গুন বেড়ে গেছে। পন্য আনা নেওয়ায় ব্যাঘাত ঘটে।

আরও পড়ুন:  বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যৌননিপীড়নকারী শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত

জানা যায়, জগন্নাথাপুর-শিবগঞ্জ-বেগমপুর সড়কের জগন্নাথপুর অংশের ১২ কিলোমিটার সংস্কারের জন্য গত বছর প্রায় ৫ কোটি টাকার ট্রেন্ডার ৮ মাস আহবান করা হলেও কাজ শেষ হচ্ছে না। জগন্নাথপুরের এলজিইডি কর্মকর্তা গোলাম সারোয়ার জানান, 'আমরা সড়কের কাজ দ্রুত শেষ করতে ঠিকাদারী প্রতিষ্টানকে বার বার তাগাদা দিয়ে আসছি'।

ইত্তেফাক/জেডএইচডি