চারদিনের সফরে শনিবার চট্টগ্রাম-কক্সবাজার যাচ্ছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
শনিবার সকাল ১০টায় গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে খালেদা জিয়া কক্সবাজারের উদ্দেশে রওনা হবেন। এদিন তিনি চট্টগ্রামে রাত্রিযাপন করবেন। রবিবার রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণের জন্য কক্সবাজারের উখিয়ায় যাবেন। ওই দিন কক্সবাজারে রাত যাপন করবেন। ৩০ অক্টোবর তিনি কক্সবাজারের বালুখালি ১ ও ২, বোয়ালখালি ও জামতলিতে অবস্থিত রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন। ৩১ অক্টোবর তিনি ঢাকার উদ্দেশে চট্টগ্রাম ছাড়বেন।
এদিকে খালেদা জিয়া সর্বশেষ ২০১২ সালে কক্সবাজারে গিয়েছিলেন। ৫ বছরের বেশি সময় পর আবারো যাচ্ছেন। তখন রামুর বৌদ্ধ মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনাস্থল পরিদর্শনে করেছিলেন। তখন একটি জনসভায় অংশ নিয়েছিলেন।
ইত্তেফাক/ইউবি
