পাবিপ্রবির ভর্তি পরীক্ষায় জালিয়াতির ঘটনায় ৮জনকে সাজা

আপডেট : ২৭ অক্টোবর ২০১৭, ২২:৪৫
 
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) প্রথমবর্ষে ভর্তি পরীক্ষায় জালিয়াতির ঘটনায় ৮জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে তাদের আটক করা হয়। পরে সন্ধ্যায় তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। 
 
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, সিরাজগঞ্জের উল্লাপাড়ার খালিদ বিন হাফিজ নিলয় (২২) এবং পাবনা জেলার ফরিদপুর উপজেলার সোনাহারা গ্রামের রাকিবুল ইসলামকে (২১) দুই বছর করে এবং পাবনা সদর উপজেলার চরতারাপুর গ্রামের মৃদৃল হোসেন (২০), পাবনার ফরিদপুরের রাকিব হোসেন (২২), আতাইকুলার শরিফুল ইসলাম (২০), পাবনার ফরিদপুরের শাহরিয়ার আলম (২২) ও মাহবুবুল আলম (২১) এবং পাবনা শহরের দক্ষিণ রাঘবপুর এলাকার তারেক হাসান তুষারকে (২০) এক মাসের কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তাদের কাছ থেকে ১১টি ডিভাইস ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। 
 
পাবিপ্রবির প্রক্টর আউয়াল কবির জয় জানান, তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসমিন মনিরা তাদের সাজা দেন। 
 
ইত্তেফাক/আরকেজি