আজ শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে পরবর্তী ৭২ ঘণ্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আজ শনিবার একথা বলা হয়।
পূর্বাভাসে আরো বলা হয়, মৌসুমি লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় আজ সকাল ৯টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ।
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২২ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ৬টা ৩ মিনিটে।
ইত্তেফাক/এমআর
