কলকাতায় ছোটদের বিশ্বকাপ ফাইনাল আজ

আপডেট : ২৮ অক্টোবর ২০১৭, ১৩:১০
ক্ষুদে বিশ্বকাপ ফুটবলের ফাইনালে ব্রাজিল নেই বলে বাংলাদেশের অনেক সমর্থকও হতাশ। আর ভারতেও যে এমন হতাশাটা আছে তা সহজেই অনুমেয়। তারপরও ফিফা মনে করছে আজকে রাত সাড়ে ৮টায় কলকাতায় বিশ্বকাপ অনূর্ধ্ব—১৭ ফুটবল ফাইনালে স্পেন এবং ইংল্যান্ডের লড়াইয়ে সল্টলেকে জায়গা হবে না। ফিফা বলছে ফাইনালের সব টিকিট শেষ।
 
সল্টলেক স্টেডিয়ামে হবে ইউরোপীয়ান ফুটবলের দুই দেশ স্পেন ও ইংল্যান্ড লড়াই। কলকাতায় উল্টোডাঙ্গা থেকে ভেতরে ঢুকলে সল্টলেকের স্টেডিয়াম। ছোটদের বিশ্বকাপে স্পেন তিনবার ফাইনাল খেললেও ইংল্যান্ডের প্রথম ফাইনাল।
 
ছোটদের বিশ্বকাপ হলেও শুধু কলকাতার ফুটবল নয় পুরো ভারতবর্ষে ফুটবলের বাতাবরণ এনেছে। নতুন স্রোত তৈরি করেছে তৃণমূলে। বিশ্ব ফুটবল পরিমণ্ডলে নিজেদের স্থান চায় ভারত। আর ফিফাও এই বিশাল জনগোষ্ঠীর দেশটিকে এশিয়ায় মর্যাদার জায়গায় রাখতে চায়। দুইয়ে মিলে ফুটবলের নয়া বীজ ভারতের মাটিতে। ফিফার সভাপতি জিয়ানো ইনফান্তিনো সেই ইঙ্গিত দিয়েছেন কলকাতায় এসে।
 
ইত্তেফাক/কেআই