নির্বাচনকে প্রশ্নবিদ্ধের চেষ্টাকারীদের বিষয়ে সজাগ থাকতে হবে : খাদ্যমন্ত্রী

আপডেট : ২৮ অক্টোবর ২০১৭, ১৬:৫৬
খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম জানিয়েছেন, যারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে তাদের বিষয়ে জনগণকে সজাগ থাকাতে হবে। শনিবার কেরাণীগঞ্জের আটি পাঁচদোনা স্কুল মাঠে মডেল থানা কমিউনিটি পুলিশিং সেল আয়োজিত মাদক সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
 
কামরুল ইসলাম বলেন, নির্বাচনের আগে সংবিধান পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নেই। নির্বাচনকে ঘিরে বিএনপি বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। তাছাড়া বিএনপি চেয়ারপার্সন আদালতে গিয়ে মায়া কান্না করে। আইনের বাইরে আদালত যাওয়ার কোনো সুযোগ নেই। 
 
তিনি আরও বলেন, ২০১৮ সালের নির্বাচন হবে অত্যন্ত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। শেখ হাসিনাই থাকবেন নির্বাচনকালীন সরকার। বিএনপিও সেই নির্বাচনে অংশ নেবে। কাজেই আমাদের এখন থেকেই নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। বাসস।
 
ইত্তেফাক/এমআই