সোশ্যাল মিডিয়ায় হুমকি, সমালোচনা, আক্রমণের মুখে পড়তে হয়েছে সেলিব্রিটিদের অনেককেই। এদের একজন সানি লিওন।
সম্প্রতি অভিনেত্রী নিজেই জানালেন, সোশ্যাল মিডিয়ায় হুমকি দেয়ার পর তার বাড়ি পর্যন্ত চলে এসেছিল দুর্বৃত্তরা। সেই সময় তার স্বামী ড্যানিয়েল বাড়িতে ছিলেন না। দরজায় ধাক্কা শুনে তিনি ছুরি হাতে দাঁড়িয়েছিলেন।
সম্প্রতি নয়াদিল্লির একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত হয়েছেন সানি লিওন। মিড ডে-র খবর অনুযায়ী, সেখানেই সাইবার হেনস্থার বিরুদ্ধে একটি অনুষ্ঠানে গিয়ে অভিনেত্রী নিজের এমন অভিজ্ঞতার কথা বলেছেন।
সানি লিওন বলেন, ‘কেউ একজন ইন্টারনেটে হুমকি দিয়েছিল। বলেছিল বাড়িতে এসে হামলা চালাবে। হঠাৎ বাড়ির দরজায় এসে ধাক্কা দিচ্ছিল। দরজার বাইরে কারা যেন চিৎকার করছিল। আমার মনে হয়েছিল, দরজা ভেঙে ঢুকতে চাইছে ওরা। আওয়াজ শুনে আমি ছুরি হাতে নিয়ে নিয়েছিলাম। ড্যানিয়েল তখন ছিল না। আমি অসম্ভব ভয় পেয়ে গিয়েছিলাম।’
ইত্তেফাক/ইউবি
