ব্রাজিল তৃতীয়

আপডেট : ২৮ অক্টোবর ২০১৭, ২০:৪২
অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে তৃতীয় স্থান লাভ করেছে ব্রাজিল। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আজ ব্রাজিল ২-০ গোলে হারিয়েছে মালিকে। 
 
কলকাতায় অনুষ্ঠিত ম্যাচে নির্ধারণী ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ছিলো। তবে এ অর্ধে ব্রাজিলের উপর প্রাধান্য বিস্তার করে খেলেছে মালি। ব্রাজিলের গোলপোস্টে ২৫টির বেশি আক্রমণ শানায় তারা। তারপরও গোলের দেখা পায়নি মালি। 
 
তবে দ্বিতীয়ার্ধের শুরুতে গোলের স্বাদ নেয় ব্রাজিল। ৫৫ মিনিটে আলানের গোলে ম্যাচে প্রথম এগিয়ে যায় তারা। এরপর গোলের ব্যবধানে বাড়ানোর চেষ্টা করেছিলো ব্রাজিল। কিন্তু পারেনি তারা।
 
অবশেষে ৮৮ মিনিটে দ্বিতীয় গোলের আনন্দে মেতে উঠে ব্রাজিল। এবার গোলটি করেন ইউরি। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। এর আগে ইংল্যান্ডের কাছে ৩-১ গোলে হেরে বিশ্বকাপ শিরোপার স্বপ্ন শেষ হয় ব্রাজিলের।
 
ইত্তেফাক/রেজা