ক্রিকেটারদের ৪০ শতাংশ টাকা পরিশোধ করল রংপুর রাইডার্স

আপডেট : ২৯ অক্টোবর ২০১৭, ১৫:৪৮
বিপিএল শুরু হওয়ার আগেই ক্রিকেটারদেরকে পারিশ্রমিকের ৪০ শতাংশ টাকা চেকের মাধ্যমে হস্তান্তর করেছে রংপুর রাইডার্স। এবারের আসরে রংপুর রাইডার্সের টাকা পরিশোধের দায়িত্ব নিয়েছে দলটির নতুন মালিক বসুন্ধরা গ্রুপ।
 
বসুন্ধরা গ্রুপ দায়িত্ব নেওয়ায় ক্রিকেটারদের স্বস্তি স্পষ্ট জিয়াউর রহমানের কথায়। তিনি বলেন, ‘বসুন্ধরা গ্রুপ বলে একটু স্বস্তিতে আছি। এবার টাকা নিয়ে কোনো সমস্যাও হবে না। এরই মধ্যে আমরা ৪০ শতাংশ টাকার চেক পেয়ে গেছি।’
 
বিপিএলের নিয়ম অনুযায়ী, আসর শুরুর আগেই খেলোয়াড়দের পারিশ্রমিকের অর্ধেক পরিশোধ করতে হবে। সেই হিসেবে অতি শীঘ্রই, অর্থাৎ বিপিএল শুরুর আগেই খেলোয়াড়দের আরও ১০ শতাংশ পারিশ্রমিক পরিশোধ করবে রংপুর রাইডার্স।
 
ইত্তেফাক/রেজা