ইংল্যান্ড এ বছরের জুনেই অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন, অনূর্ধ্ব-১৭ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে রানার্স আপ হওয়ার পর গতকাল শনিবার রাতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের শিরোপাও জিতে নিল। ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার ফিলিপ ফোডেন একাই দুই গোল দেন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বলও জেতেন তিনি।
কলকাতার যুবভারতীতে দুই গোলে পিছিয়ে পড়েও ইংল্যান্ড দল ৫-২ ব্যবধানে হারিয়ে দিল স্পেনকে। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ পেল নতুন চ্যাম্পিয়ন। পুরো টুর্নামেন্টে একটিও ম্যাচ হারেনি তারা। দ্বিতীয়ার্ধে ইংল্যান্ড সমতা ফেরানোর পর আর স্পেনকে খুজে পাওয়া যায়নি।
ব্রাজিলকে সেমিফাইনালে বিদায় করে দেয়া ইংল্যান্ডের হয়ে বিরতির আগে গোলের সূচনা করেন লিভারপুল স্ট্রাইকার রিয়ান ব্রুউস্টার। তার হ্যাটট্রিকেই ব্রাজিল বধ সম্ভব হয়েছিল। এদিন তিনি টুর্নামেন্টে নিজের অষ্টম গোল করেন।
বিউস্টারের পর একে একে গোল করেন উলভস ফরোয়ার্ড মর্গান গিবস হোয়াইট, ফোডেন, চেলসি ডিফেন্ডার মার্ক গুইহি। সবার শেষে আবার গোল করেন ফোডেন। ফলে বিফলে যায় স্পেনের হয়ে ১০ ও ৩১ মিনিটে দুই গোল করা বার্সেলোনার সের্জিও গোমেসের প্রয়াস।
ইত্তেফাক/কেআই
