অ্যান্থনী মার্শালের ৮১ মিনিটের গোলে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় টটেনহ্যাম হটস্পারকে হারালো ম্যানচেস্টার ইউনাইটেড। লিভারপুলের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর নিজেদের শেষ ম্যাচে হাডার্সফিল্ডের কাছে হেরে যায় ম্যানইউ। স্পারদের হারিয়ে আবার জয়ের ধারায় ফিরল কোচ হোসে মরিনহোর শিষ্যরা। ফলে ১০ খেলায় ২৩ পয়েন্ট তাদের।
ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। ৭১ মিনিটে মার্কাস র্যাশফোর্ডের বদলি হিসেবে নামেন মার্শাল। দুর্দান্ত ফর্মে থাকা রোমেলু লুকাকুর পাস থেকে গোল করে রেড ডেভিলদের জয় এনে দেন তিনি।
জয় পেয়ে উচ্ছ্বসিত মরিনহো বলেন, ‘আমরা প্রত্যেকে বুঝি আমাদের সম্ভাব্য সব পয়েন্টই অর্জন করতে হবে। হাডার্সফিল্ডের সঙ্গে হারের পর হতাশ ছিলাম। মনে হচ্ছিল পয়েন্ট অর্জন যে গুরুত্বপূর্ণ সেটাই আমরা ভুলে গেছি। এই ম্যাচে প্রত্যেকে নিজেকে উজাড় করে দিয়েছে। প্রত্যেক মুহূর্তই যেন ছিল তাদের ক্যারিয়ারের শেষ মুহূর্ত।’-বিবিসি।
ইত্তেফাক/কেআই
