বাজারে এলো নতুন দুই ল্যাপটপ

আপডেট : ১৩ নভেম্বর ২০১৭, ২১:০৩
দেশের বাজারে ইন্সপাইরন ৭০০০ সিরিজের নতুন দুটি ল্যাপটপ এনেছে ডেল।  শনিবার সুন্দরবনে এক রিভার ক্রুজে ল্যাপটপ দুটির উদ্বোধন করেন ডেল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আতিকুর রহমান। 
 
১৩ ইঞ্চি স্ক্রিনের ৭৩৭০ এবং ১৫ ইঞ্চির ৭৫৭০ মডেলের ল্যাপটপ দুটিতে হাই রেজ্যুলেশনের ডিসপ্লে, ভিডিও এডিটিং, ফটো এডিটিং, বাফারিং মুক্ত ভিডিও স্ট্রিমিং, দুর্দান্ত অডিও উপভোগ করা যাবে।  প্রতিটি ল্যাপটপে রয়েছে পেশাদার টিউনিং সফটওয়্য়ার ওয়েভস ম্যাক্সঅডিও দ্বারা টিউন করা স্পিকার। যেখানে পেছনে রয়েছে উন্নতমানের প্রসেসিং।  থাকছে ১৬ গিগাবাইট ডিডিআর৪ র‌্যাম ও সর্বোচ্চ ৫১২ গিগাবাইট পর্যন্ত এসএসডি (প্রয়োজনে এনভিএমই পিসিআই-ই এসএসডিও রয়েছে)।  
IMG0
ল্যাপটপ দুটিতে রয়েছে সর্বশেষ অফিস অ্যাপ্লিকেশনসমূহ, ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট ও ওয়াননোটের অফিস ২০১৬। অ্যাওয়ার্ডপ্রাপ্ত সিকিউরিটি সলিউশন ম্যাকেফে সকল প্রকার ক্ষতিকর সফটওয়্যার নিরসনের জন্য সদা প্রস্তুত এতে। ১৩ ইঞ্চি ল্যাপটপটির ওজন ১ দশমিক ৪ কেজি ও ১৫ ইঞ্চিটির ১ দশমিক ৯ কেজি। দীর্ঘ সময় কাজ করার জন্য ১৩ ইঞ্চি মডেলে ৯ ঘণ্টা ৩১ মিনিট ও ১৫ ইঞ্চি মডেলে ৮ ঘণ্টা ৫৬ মিনিট পর্যন্ত ব্যাটারি সক্ষমতা রয়েছে।
 
ইত্তেফাক/ইউবি