বৈশাখীর নতুন অনুষ্ঠান ‘সকালের গান’

আপডেট : ২৯ অক্টোবর ২০১৭, ১২:৪৪
 
শুরু হতে যাচ্ছে বৈশাখী টেলিভিশনের নতুন গানের অনুষ্ঠান সকালের গান। দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পীদের অংশগ্রহণে মূলত অনুষ্ঠানটি সাজানো হয়েছে প্রতি পর্বে থাকবে শিল্পীদের জনপ্রিয় গান।
 
সকালের দর্শকদের কথা মাথায় রেখেই মূলত অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে যাতে ঘুম থেকে উঠেই গান শুনে মন চাঙ্গা হয়ে যায়।
 
বৈশাখীর স্টুডিওতে ধারণকৃত অনুষ্ঠানটি প্রতি শনি থেকে সপ্তাহের সাতদিন সকাল ৮টা ৩০ মিনিটে প্রচার করা হবে।
 
ইত্তেফাক/আনিসুর