আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে

আপডেট : ২৯ অক্টোবর ২০১৭, ১৩:৪৭
 
আজ রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘনটার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে একথা বলা হয়।
 
পূর্বাভাসে আরো বলা হয়, মৌসুমি লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় আজ সকাল ৯টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ।
 
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২১ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ৬টা ৩ মিনিটে।
 
ইত্তেফাক/এমআর