সেলটিকের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের আসন্ন ম্যাচে বায়ার্ন মিউনিখের তারকা স্ট্রাইকার রবার্ট লেভানডোস্কির খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। শনিবার বুন্দেসলিগায় লিপজিগের বিপক্ষে প্রথমার্ধে হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হন এই পোলিশ তারকা, যে কারণে বিরতির পরে আর মাঠে নামতে পারেননি।
মাঠ ত্যাগের আগে অবশ্য বায়ার্নের হয়ে ৩৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেছিলেন লেভানডোস্কি। ওই সময়ই মূলত তিনি ইনজুরিতে পড়েন। এরপরেও অবশ্য তিনি কিছুক্ষণ খেলা চালিয়ে গেছেন। ২৯ বছর বয়সী এই স্ট্রাইকারের এখন মঙ্গলবারের ম্যাচটিতে না খেলার সম্ভাবনাই বেশি।
গ্রুপ-বি’তে শীর্ষে থাকা প্যারিস সেইন্ট-জার্মেইর থেকে তিন পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইয়ুপ হেইঙ্কেসের দল। এছাড়াও আগামী শনিবার বুন্দেসলিগায় সাবেক ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচেও লেভানডোস্কির খেলা নিয়ে সংশয় রয়েছে।
ইত্তেফাক/কেআই
