কক্সবাজার সফর খালেদা জিয়ার একটি চক্রান্ত : খালিদ মাহমুদ

আপডেট : ২৯ অক্টোবর ২০১৭, ১৬:৪৫
 
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, খালেদা জিয়া রোহিঙ্গাদের ত্রাণ দেয়ার জন্য কক্সবাজারে যাচ্ছেন না। তিনি রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করতে যাচ্ছেন। এটা তার একটি চক্রান্ত। শেখ হাসিনা সরকারের নেতৃত্বে দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে তখন চক্রান্ত করে উন্নয়নের ধারাবাহিকতা থামানো যাবে না। 
 
রবিবার বিরল উপজেলায় চাষাবাদে প্রণোদনা ও পূনর্বাসন কর্মসূচির আওতায় প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মধ্যে কৃষি উপকরণ (বীজ ও সার) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 
 
উপজেলা নির্বাহী অফিসার এবিএম রওশন কবীরের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ আশরাফুল আলম।
 
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম আব্দুল লতিফ, সহ-সভাপতি সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক একেএম মোস্তাফিজুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক শফিকুল আজাদ মনি, উপজেলা প্রকৌশলী মো. জাকিউর রহমানসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান।
 
ইত্তেফাক/ইউবি