দ্বিতীয় টুয়েন্টি-টুয়েন্টি ম্যাচে ডি ভিলিয়ার্স ঝর উঠার আগেই তাকে সাজঘরে ফিরিয়ে দিয়েছেন টাইগার অলরাউন্ডার সাইফুদ্দিন। ১০ম ওভারের চতুর্থ বলে সাইফুদ্দিনকে তুলে মারতে গিয়ে লং অফে ইমরুল কায়েসের হাতে ধরা পড়েন। আউট হওয়ার আগে ডি ভিলিয়ার্স ১৫ বলে ২০ রান সংগ্রহ করেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১০.৩ ওভার শেষে ৩ উইকেটে ৮০ রান। হাশিম আমলা ৫০, ডেভিড মিলার ০ রানে অপরাজিত আছেন।
পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকা সফরে শেষ ম্যাচে টসে জিতে ফিল্ডিং বেছে নেয় টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। শফিউলের বদলে লিটন দাস এই ম্যাচে দলে ফিরেছেন।
ইত্তেফাক/রেজা
