চবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

আপডেট : ২৯ অক্টোবর ২০১৭, ২০:০৩
 
চট্টগ্রাম বিশ্ববিদ্যলয়ের ভর্তি পরীক্ষায় ‘সি’ ইউনিটের (ব্যবসায় প্রশাসন অনুষদ) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।  
 
রবিবার দুপুরে এই ইউনিটের ফল প্রকাশিত হয়। মোট পাসের হার ৩৯ শতাংশ। পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে (http://admission.eis.cu.ac.bd) ফল জানতে পারবেন। 
 
ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব জানান, ১২ হাজার ৫৮০ জন পরীক্ষা অংশ নিয়েছিল। তবে উত্তীর্ণ হয়েছে ৪৯০০ জন শিক্ষার্থী। পাসের হার ৩৯ শতাংশ হলেও ভর্তি হতে পারবে ৭৫২ জন শিক্ষার্থী। 
 
এ বছর সি ইউনিটে ১৪ হাজার ৩১৪ জন আবেদন করেলেও পরীক্ষায় অংশ নিয়েছিল ১২ হাজার ৫৮০  জন পরিক্ষার্থী।
 
ইত্তেফাক/ইউবি