শিক্ষা ক্ষেত্রে নেতৃত্বের পুরস্কার পেলেন শেকৃবির প্রো-ভিসি

আপডেট : ২৯ অক্টোবর ২০১৭, ২০:৫৮
‘বাংলাদেশ এডুকেশন লিডারশীপ অ্যাওয়ার্ড-২০১৭’ পেয়েছেন রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. সেকেন্দার আলী। রবিবার রাজধানীর একটি হোটেলে ‘দক্ষিণ এশিয়ার অংশীদারিত্ব’ শীর্ষক এক সম্মেলনে তার হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। 
 
সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান ‘সিএমও-এশিয়া’ এবং ‘ওয়ার্ল্ড এডুকেশন কনগ্রেস’ এ অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন- ‘ওয়ার্ল্ড সিএসআর ডে এন্ড ওয়ার্ল্ড সাসটেইনাবিলিটি’ এর প্রতিষ্ঠাতা ড. আর. এল ভাতিয়া। 
 
শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা এবং উদাহরণযোগ্য নেতৃত্ব স্থাপন করায় এ পুরস্কার দেয়া হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, এই পুরস্কার উচ্চ স্তরে জ্ঞান বিনিময়কে নেতৃত্বের একটি মূল যোগ্যতা হিসাবে চিহ্নিত করবে যা উদ্ভাবনী ক্ষমতাকে একটি প্রতিযোগিতামূলক প্রান্তে পৌঁছে দিবে।
 
ইত্তেফাক/এমআই