তাড়াশে জুয়া খেলার অপরাধে গ্রেফতার ১২

আপডেট : ৩০ অক্টোবর ২০১৭, ১৫:৩৫
 
জুয়া খেলার সময় জেলার তাড়াশে ১২ জুয়াড়িকে গ্রেফতার করে তাড়াশ থানা পুলিশ। সোমবার তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। 
 
আটককৃতরা হচ্ছেন- রতন প্রামানিক (৩৪), আজম আলী (৩৯), বাবুল সরকার (৩৭), আনোয়ার হোসেন (৩৫), রিপন মিঞা (৩৩), চুন্নু সরকার (৫১), বিপ্লব হোসেন (৩৩), খোকন আলী (৩৬), দিদার হোসেন (৪৪), মুঞ্জিল সরকার (৩১), রমিজুল ইসলাম (৩৬) এবং শরিফুল ইসলাম (৩৪)।
 
তাড়াশ থানা ওসি মো. মনজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাতে উপজেলার সগুনা ইউনিয়নের ধাপ তেতুলিয়া বাজারে অভিযান চালানো হয়। অভিযানে তাস দিয়ে জুয়া খেলার অপরাধে মজিবুরের রহমানের চায়ের দোকান থেকে গ্রেফতার হয় ১২ জুয়াড়ি। সোমবার জুয়া আইনে মামলা দিয়ে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/কেকে