গাজীপুরে কর দাতার সংখ্যা বাড়ছে

আপডেট : ৩০ অক্টোবর ২০১৭, ২৩:২৪
 
রিটার্ন দাখিল পদ্ধতি সহজ করায় এবং রাজস্ব বোর্ডের নানামুখী পদক্ষেপের কারণে প্রতি বছর কর দাতার সংখ্যা বাড়ছে। এতে কর আদায়ের পরিমাণও বাড়ছে। গাজীপুর কর অঞ্চল গত ৩টি অর্থ বছরে দেড় হাজার কোটি টাকারও বেশি কর আদায় করেছে। এর মধ্যে ২০১৬-২০১৭ অর্থ বছরে সর্বাধিক প্রায় ৬০০ কোটি টাকা আদায় হয়েছে। আগামী ১নভেম্বর থেকে শুরু হওয়া ৪দিনের আয়কর মেলা উপলক্ষে সোমবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান গাজীপুর কর অঞ্চলের কমিশনার সুলতানা আহমেদ। ব্রিফিংকালে অতিরিক্ত কর কমিশনার মো. শাহাদাৎ হোসেন শিকদার, উপ-কর কমিশনার (প্রশাসন) মো. আইয়ুব আলী উপস্থিত ছিলেন। 
 
ইত্তেফাক/আরকেজি