কুড়িগ্রামের ফুলবাড়ীতে গত সোমবার রাত দেড়টার দিকে ফুলবাড়ী থানার এ এস আই একরামুল হক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে তার বাড়ি থেকে হাতে নাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামি হলেন— উপজেলার সদর ইউনিয়নের ছিট চন্দ্রখান গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে আশরাফুল আলম (৪৫)। তার বিরুদ্ধে পুলিশ নিজে বাদী হয়ে ২০১১-১২ সালে লালমনিরহাট ও বগুড়া সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে। যার মামলা ৩১৬/১২
এ ব্যাপারে ফুলবাড়ী থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/এএম।
