জানুয়ারিতে অনুষ্ঠিতব্য বছরের প্রথম এটিপি ও ডব্লিউটিএ টুর্নামেন্ট ব্রিসবেন ওপেনে খেলা নিশ্চিত করেছেন গ্রান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন গারবিন মুগুরুজা ও স্লোয়ানে স্টিফেন্স, আয়োজক সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন।
আসন্ন এই টুর্ণামেন্টে নারীদের শক্তিশালী বিভাগে উইম্বলডন বিজয়ী ও বিশ্বের ২ নম্বর খেলোয়াড় মুগুরুজা ও চলতি বছর ইউএস ওপেন চ্যাম্পিয়নস স্টিফেন্সের সাথে আরো খেলবেন ৩ নম্বর র্যাঙ্কধারী ক্যারোলিনা প্লিসকোভা। অস্ট্রেলিয়ান ওপেনের আগে প্রস্তুতিমূলক এই টুর্ণামেন্টে পুরুষ বিভাগে রয়েছেন বিশ্বের এক নম্বর খেলোয়াড় রাফায়েল নাদাল ও তৃতীয় র্যাঙ্কধারী এন্ডি মারে।
উইম্বলডনে শিরোপা জয়ের মাধ্যমে ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জেতার কৃতিত্ব দেখান মুগুরুজা। আর এর ফলে সেপ্টেম্বরে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছিলেন। আগামী ৩১ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত ব্রিসবেনে অনুষ্ঠিত হবে এই টুর্ণামেন্ট।
ইত্তেফাক/কেআই
