রাজশাহী মহানগরীতে এক নারীকে যৌন নির্যাতনের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ওই নারীকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় সন্দেহজনকভাবে ওই তিন ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে হাসপাতাল পুলিশ বক্সের সদস্যরা।
এ বিষয়ে নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি আমানউল্লাহ বলেন, তিনজনকে আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।
জানা গেছে, ওই নারীর বাড়ি তানোর উপজেলার কয়েলহার এলাকায়। তাকে তার প্রেমিক রাজশাহীতে নিয়ে এসে নগরীর সাগরপাড়া এলাকার একটি বাড়িতে উঠেন।
রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (এএসআই) শফিক বলেন, রাত দেড়টার দিক তিনজন যুবক ওই নারীকে অজ্ঞান অবস্থায় নিয়ে হাসপাতালে নিয়ে আসে। তাদের কথাবার্তায় সন্দেহ হওয়ায় তিনজনকে আটক করে বোয়ালিয়া থানায় খবর দেয়া হয়।
তিনি আরো বলেন, এটা ধর্ষণ না নিযাতন এখনো বলা যাচ্ছেনা। মঙ্গলবার দুপুর ১২টার দিকে ওই নারীকে হাসপাতালের ওটিতে নিয়ে যাওয়া হয়েছে। ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে এ বিষয়ে বিস্তারিত বলতে পারবেন।
ইত্তেফাক/এএম।
