বলিউড অভিনেতা সালমান খানের বহুল আলোচিত ‘হিট অ্যান্ড রান’ মামলার রায় আজ। ২০১৫ সালের ৬ মে বম্বে হাইকোর্টে মামলাটি নিষ্পত্তি হয়। তবে মুম্বাই হাইকোর্ট যে রায় দিয়েছিল, তাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল মহারাষ্ট্র সরকার।
উল্লেখ্য, ২০০২ সালের ২৮ সেপ্টেম্বর বান্দ্রা হিল রোডে সালমানের গাড়ির ধাক্কায় পথচারীর মৃত্যু হয়৷ ঘটনায় সালমানের বিরুদ্ধে মামলা দায়ের হয়। উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে সলমান খানকে বেকসুর খালাস করে মুম্বাই আদালত। কিন্তু মহারাষ্ট্র সরকার এই রায় মেনে নেয়নি।
সালমান যে সত্যিই দোষী, তা প্রমাণ করতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়৷ মুম্বাই হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ২০১৬ সালের ৫ জুলাই সুপ্রিম কোর্টে আবেদন করে মহারাষ্ট্র সরকার৷
আজ সেই মামলার শুনানি হওয়ার কথা। সালমানের ওপর আরও দুটি মামলা চলছে। একটি কৃষ্ণসার হরিণ হত্যা মামলা ও একটি বেআইনি অস্ত্র মামলা। ইন্ডিয়া ডটকম, জি নিউজ।
ইত্তেফাক/আনিসুর
