চবির ‘বি’ ইউনিটে ফল প্রকাশ

আপডেট : ৩১ অক্টোবর ২০১৭, ১৫:৫৬
 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের (কলা ও মানববিদ্যা অনুষদ) ফল প্রকাশিত হয়েছে। মোট পাসের হার ৩৬ শতাংশ। মঙ্গলবার দুপুরে এই ইউনিটের ফল প্রকাশ করা হয়।
 
ওই ভর্তি পরীক্ষার ফল ‘বি’ ইউনিটের (কলা ও মানববিদ্যা অনুষদ) পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটের (http://admission.eis.cu.ac.bd) মাধ্যমে জানতে পারবে।
 
বিষয়টি নিশ্চিত করে কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো. সেকান্দর চৌধুরী বলেন, ২৫ হাজার ৭০০ জন পরীক্ষায় অংশ নিয়েছিল। এখানে পাসের হার শতকরা ৩৬ শতাংশ হলেও ভর্তি হতে পারবে শুধুমাত্র এক হাজার ৫৪৪ জন শিক্ষার্থী। এর মধ্যে সাধারণ আসন-১৩৪৪টি, সকল কোটা-২০০টি  আসন। তবে পাস করেছে মাত্র তিন ভাগের এক ভাগ পরিক্ষার্থী। 
 
ইত্তেফাক/কেকে