বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদনের সময় বেড়েছে

আপডেট : ৩১ অক্টোবর ২০১৭, ১৮:০৯
 
গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের সময় আগামী ০২ নভেম্বর রাত ১২টা পর্যন্ত বাড়ানো হয়েছে। এরআগে ৩১ অক্টোবর রাত ১২টা পর্যন্ত আবেদনের শেষ সময় ছিল।
 
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুল আলম মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.bsmrstu.edu.bd থেকে বিস্তারিত জানতে পারবেন। 
 
ইত্তেফাক/আরকেজি