বার্সেলোনাকে ছাড়া লা লীগার কথা ভাবতেই পারছি না: রামোস

আপডেট : ৩১ অক্টোবর ২০১৭, ২০:১৮
রাজনৈতিক অস্থিরতা স্বত্ত্বেও স্প্যানিশ ফুটবল লীগ লা লীগায় বার্সেলোনা থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তাদের প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের অধিনায়ক সার্জিও রামোস। 
 
তিনি বলেন, ‘বার্সেলোনাকে ছাড়া লা লীগার কথা ভাবতেই পারছি না। আমি চাই বার্সেলোনা লা লীগায় তাদের খেলা অব্যাহত রাখবে। স্পেনের বর্তমান পরিস্থিতি আমাকে আঘাত দিয়েছে। আমি মনে করি আমরা একতাবদ্ধভাবে বেশ শক্তিাশলী আছি। বতর্মান ঘটনাবলী বিশ্বব্যাপী স্পেনের ইমজকে ক্ষতিগ্রস্ত করছে। এটিই আমাকে কস্ট দিচ্ছে।’
 
অক্টোবরে কাতলোনিয়ার স্বধীনতার প্রশ্নে অনুষ্ঠিত গণভোটে ৯০ শতাংশ ভোট ওই অঞ্চলের স্বাধীনতার পক্ষে পড়ে। এরই ধারাবহিকতায় স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় স্বায়ত্তশাসিত কাতালানীয় সরকারকে বরখাস্ত করলে সংকট আরো ঘনীভূত হয়। গত শুক্রবার কাতালানরা আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করে। 
এই পরিস্থিতিতে বার্সেলোনা রাজনৈতিক পক্ষগুলোকে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়ে আসলেও আপাতত সেটি সমাধানের কোন পথ দেখা যাচ্ছে না। ফলে হুমকির মুখে পড়েছে বার্সেলোনার লা লীগায় অংশগ্রহণ। দীর্ঘ সময় এমন অনিশ্চিয়তা থাকার আশংকা দেখা দিলেও রামোস মনে করেন রাজনৈতিক অস্থিরতার প্রভাব তাদের ফুটবল অঙ্গনে পড়বে না। 
 
ইত্তেফাক/রেজা