ধুনটে মাকদসেবী দুই ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩

আপডেট : ০১ নভেম্বর ২০১৭, ১৩:০৮
বগুড়ার ধুনট উপজেলায় মাদকদ্রব্য সেবনের অভিযোগে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক দুই সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার গোসাইবাড়ি ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সাবেক সদস্য পূর্ব গুয়াডহরী গ্রামের আব্দুল লতিফ (৫২) এবং ৪নং ওয়ার্ডের সাবেক সদস্য মবুয়াখালি গ্রামের ফজলুল হক (৪৭) ও একই গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে আজগর আলী (৫০)।
 
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে ফজলুল হক তার সহযোগী আব্দুল লতিফ ও আজগর আলীর সাথে নিজ বাড়িতে বসে বিভিন্ন ধরেন মাদকদ্রব্য সেবন করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে মাদক দ্রব্য সেবনের বেশ কিছু সরঞ্জামাদি জব্দ করেছে পুলিশ।
 
ধুনট থানার ওসি (তদন্ত) ফারুকুল ইসলাম বলেন, এ ঘটনায় গ্রেফতারকৃত ৩ ব্যক্তির বিরুদ্ধে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের থানা থেকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।
 

ইত্তেফাক/এএম।