কেন্দ্রীয় ১৪ দলের সভা বৃহস্পতিবার

আপডেট : ০১ নভেম্বর ২০১৭, ১৫:৩৯
 
কেন্দ্রীয় ১৪ দলের এক সভা আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
 
আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বুধবার এ কথা জানানো হয়। 
 
দলের সভাপতিমণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম সংশ্লিস্ট সকলকে যথাসময়ে ওই সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। বাসস
 
ইত্তেফাক/কেকে