রাজধানীর মতিঝিল থেকে ৮৫০ গ্রাম কোকেনসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা হলেন- জসিম ওরফে বাবু ও গোবিন্দ লাল সরকার।
ডিবি’র পূর্ব বিভাগ সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় হোটেল রহমানিয়া ইন্টারন্যাশনালের সামনে থেকে কোকেনসহ ওই দুইজনকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত কোকেনের দাম ৮৫ লাখ টাকা। এদিকে, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্র জানায়, মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩৪জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ১৩১ পিস ইয়াবা ট্যাবলেট, ৯৪০ গ্রাম ২১২ পুরিয়া হেরোইন, ৬ কেজি ৫৫০ গ্রাম গাঁজা ও ৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।
ইত্তেফাক/এমআই
