বিশ্বকাপকে সামনে রেখে ফ্রান্সের জাতীয় দলে ফিরতে মরিয়া বেনজেমা

আপডেট : ০১ নভেম্বর ২০১৭, ১৮:৫১
 
দুই বছরের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শেষ করে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ ফুটবলে খেলার জন্য মরিয়া হয়ে উঠেছেন রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার করিম বেনজেমা। 
 
লেস ব্লুজদের হয়ে নিজের সর্বশেষ ম্যাচে দুই গোল করেছিলেন বেনজেমা। ২০১৫ সালের অক্টোবরে আরমেনিয়ার বিপক্ষে ওই প্রীতি ম্যাচে ফ্রান্স জয় পেয়েছিল ৪-০ গোলে। আন্তর্জাতিক সতীর্থ ম্যাথু ভালবুয়েনাকে একটি যৌনবিষয়ক টেপ ব্যবহারের মাধ্যমে ব্ল্যাকমেইল করার চেষ্টার অভিযোগে বেনজেমার বিরুদ্ধে নিষেধাজ্ঞার মতো শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। 
 
বেনজেমা বলেন, ‘আমি অবশ্যই ফরাসি দলে ফিরতে চাই। বিশ্বকাপের মতো আসরে কোন ফুটবলার খেলতে চায় না? আমি আপাতত আমার ক্লাবের হয়ে নিজের সেরাটা দিয়ে যোগ্যতা প্রমাণ করার চেষ্টা করবো এবং দেখবো শেষ পর্যন্ত কি হয়।  বাসস
 
ইত্তেফাক/ইউকি