নির্বাচন কমিশনে আওয়ামী লীগের প্রস্তাবনা নিয়ে বিশেষ সেমিনার বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির উদ্যোগে অনুষ্ঠিতব্য ‘নির্বাচন কমিশনের কাছে বাংলাদেশ আওয়ামী লীগের ১১-দফা প্রস্তাবনা জনগণরই প্রস্তাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং প্রচার ও প্রকাশনা উপ-কমিটির চেয়ারম্যান হোসেন তওফিক ইমাম-এর সভাপতিত্বে সেমিনারে বিচারপতি (অব.) আমিরুল কবির, বিচারপতি (অব.) মমতাজ উদ্দিন, অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আব্দুর রশীদ ও মেজর জেনারেল (অব.) মো. আলী শিকদার বক্তব্য রাখবেন।
ইত্তেফাক/এমআর
