সার্জিও আগুয়েরোর রেকর্ড গোলে নাপোলিকে ৪-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়নস লীগের শেষ ১৬ নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি।
২৯ বছর বয়সী আর্জেন্টাইন ফরোয়ার্ড আগুয়েরো ৬৯ মিনিটে দলের পক্ষে তৃতীয় গোলটি করে সিটিজেনদের হয়ে ১৯৩০ সালে এরিক ব্রুকের করা সর্বকালের সর্বোচ্চ ১৭৭ গোলের পুরনো রেকর্ড অতিক্রম করেছেন। ম্যাচ শেষে সিটি বস পেপ গার্দিওলা আগুয়েরোকে ‘কিংবদন্তী’ উপাধি দিতেও কার্পণ্য করেননি।
গার্দিওলা বলেছেন, ‘আজ যা সে অর্জন করেছে সেটাই তাকে কিংবদন্তী বানিয়েছে। আগুয়েরো এখন ইতিহাসের অংশ। সে কারণেই আমি তকে একটি কথাই বলবো বিষয়টি উপভোগ করো।’
গার্দিওলা আরো বলেন, শেষ ১৬’তে পৌঁছাতে পেরে আমি দারুণ খুশী। এটা আমাদের জন্য অসাধারণ একটি জয় ছিল। প্রথম ২০ মিনিটে তারা আমাদের উপর চাপ সৃষ্টি করে খেলেছে। বিশেষ করে ফাওজি গুলাম ছিলেন অসাধারণ। নাপোলি নিজেদের মাঠে সবসময়ই শক্তিশালী। মোট কথা সমর্থকরা আজ একটি দারুণ ম্যাচ উপভোগ করেছে।
ইত্তেফাক/এমআর
