রাজবাড়ীতে অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেফতার

আপডেট : ০২ নভেম্বর ২০১৭, ১৪:৪০
 
রাজবাড়ীর কালুখালীতে হত্যা মামলার আসামি বাবুল মোল্লাকে (৪৮) বুধবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার রতনদিয়া ইউপির হরিনবাড়িয়া গ্রামের মজিদ মোল্লার ছেলে।
 
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিনগত রাত ৯ টার দিকে রতনদিয়া ইউপির হিরুমোল্লার ঘাট এলাকা থেকে একটি ওয়ান শুটারগানসহ তাকে গ্রেফতার করা হয়।
 
কালুখালী থানার অফিসার ইনচার্জ নূরে আলম ফকির জানান, গ্রেফতারকৃত বাবুল মোল্লার বিরুদ্ধে কালুখালী, পাংশা, রাজবাড়ী সদর থানায় অস্ত্র ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
 
ইত্তেফাক/জামান