খেলার পাশাপাশি মাঠের বাইরের বিভিন্ন কর্মকাণ্ডের জন্যও বারবার আলোচনায় আসেন নেইমার। কিছুদিন আগে প্রতিপক্ষের খেলোয়াড়কে মাথা দিয়ে ধাক্কা মেরে লাল কার্ড পেয়ে নিষিদ্ধ হয়েছিলেন এক ম্যাচ।
এবার প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) এই তারকা ফরোয়ার্ড আলোচনায় এলেন নতুন ‘লুক’ দিয়ে। চুল রাঙিয়ে লিওনেল মেসির সাবেক সতীর্থ পোজ দিলেন। এর আগেও চুলে রং করিয়েছেন নেইমার। এমনকি সাদা রঙের চুলের নেইমারকেও মাঠ
মাতাতে দেখা গেছে। এবার দেখা গেল সবুজ চুলের নেইমারকে। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করা সে ছবি ভাইরাল হয়ে গিয়েছে।

সবুজ চুলের নেইমারকে দেখেই ভক্ত সমাজে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। কিন্তু আসল ঝলক তখনও বাকি রেখেছিলেন এই ২৫ বছর বয়সী ব্রাজিলীয় ফরোয়ার্ড। বিশ্বজুড়ে চলছে হ্যালোউইন উৎসব। এ উৎসব উপলক্ষে মানুষ বিভিন্ন ধরনের রূপ ধারণ করে, যার বেশিরভাগই ভয়াবহ। এ উৎসব উপলক্ষেই নতুন রূপ নিয়েছেন নেইমার। আরেকটি ছবিতেই পাওয়া গেল সবুজ রঙের চুলের রহস্যের উত্তর। হ্যালোউইন উৎসব উপলক্ষে নেইমার সেজেছিলেন জনপ্রিয় চরিত্র জোকারের সাজ। নতুন এ সাজে আনন্দিতই দেখাচ্ছিল নেইমারকে।
ইত্তেফাক/ রেজা
