গণমাধ্যম কর্মী আইনের খসড়ার ওপর মতামত দেয়ার সময় বাড়ল

আপডেট : ০২ নভেম্বর ২০১৭, ২০:৩২
 
গণমাধ্যম কর্মী (চাকরির শর্তাবলি) আইন, ২০১৭ এর খসড়ার ওপর মতামত প্রদানের সময় আরো ৭ দিন বাড়িয়ে আগামী ৭ নভেম্বর পর্যন্ত করা হয়েছে। 
 
আজ বৃহস্পতিবার এক তথ্য বিবরণীতে একথা জানিয়ে বলা হয়, গণমাধ্যম কর্মী (চাকরির শর্তাবলি) আইন, ২০১৭ এর খসড়ার ওপর মতামত প্রদানের শেষ সময় নির্ধারিত ছিল ৩১ অক্টোবর। বাসস
 
ইত্তেফাক/কেকে