মৃত্যুর হুমকি পাওয়া লভরেন মাস সেরা ফুটবলার

আপডেট : ০২ নভেম্বর ২০১৭, ২০:৫৫
অক্টোবর মাসে লিভারপুলের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন দেইয়ান লভরেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মেরে ফেলার হুমকি দেয়া হয়েছে লিভারপুলের এ ডিফেন্ডার ও তার পরিবারের সদস্যদের। তাকেই ভোটের মাধ্যমে সেরা ফুটবলার নির্বাচন করেছে ক্লাবটির সমর্থকরা। 
 
গত মাসে টোটেনহ্যামের কাছে ৪-১ গোলে লিভারপুলের পরাজয়ের ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন লভেরন। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এবং তার পরিবারকে হত্যার হুমকি দেয়া হয়েছিল।
 
জবাবে লভরেন বলেন, ‘আমার পরিবার যখন হুমকির মুখে পড়ে তখন আমি তা উড়িয়ে দিতে পারিনা। আমি এটিকে কোনভাবেই মেনে নিতে পারি না।’
 
পরে লিভারপুলের কিছু সমর্থক টুইটারের মাধ্যমে আহ্বান জানায় এই ডিফেন্ডারকে ভোটের মাধ্যমে মাস সেরা ফুটবলার নির্বাচনের জন্য। তাদের ওই আহ্বানে সারা দিয়ে ক্লাবের ওয়েবসাইটে প্রকাশিত ব্যালটে তাকেই সেরা ফুটবলার নির্বাচন করে সমর্থকরা। ভোট গ্রহণ প্রক্রিয়া শেষে দেখা যায় সর্বাধিক ভোট নিয়ে শীর্ষস্থান লাভ করেছেন লভেরন। সতীর্থ মোহাম্মদ সালেহ ৩৩ শতাংশ ভোট পেয়ে হয়েছেন ২য়। নয় শতাংশ ভোট নিয়ে তৃতীয় হয়েছেন ফিলিপ কঠিনহো। বাসস।
 
ইত্তেফাক/রেজা