শাহজালালে ৮টি স্বর্ণের বার উদ্ধার

আপডেট : ০২ নভেম্বর ২০১৭, ২২:০৭
 
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউস কর্তৃপক্ষ। এ ঘটনায় মো. আব্দুল্লাহ আল মামুন নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৮০০ গ্রাম।
 
ঢাকা কাস্টমের সহকারী কমিশনার (এসি) মো: সাইদুল ইসলাম জানান, বুধবার দিবাগত রাত ১০টার দিকে মালয়েশিয়া থেকে মালিন্দো এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকায় অবতরণ করে আব্দুল্লাহ আল মামুন। পরে ওই যাত্রী বিমান থেকে নেমে তড়িঘড়ি করে গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় কাস্টমস হাউসের কর্মকর্তারা তাকে তল্লাশি করে। কিন্তু তার শরীর তল্লাশি করে কোনো স্বর্ণ খুঁজে পাওয়া যায়নি।
 
পরে উত্তরার একটি হাসপাতালে নেয়া হয় যাত্রী মামুনকে। সেখানে এক্সরে করা হলে তার পেটের ভেতরে স্বর্ণের অস্তিত্ব খুঁজে পান কাস্টমস কর্মকর্তারা।  এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি