আর্জেন্টিনা দলে ফের উপেক্ষিত হিগুয়েইন

আপডেট : ০৩ নভেম্বর ২০১৭, ১৬:০২
আর্জেন্টিনা দলে উপেক্ষিতেই থাকলেন গঞ্জালো হিগুয়েইন। ক্লাবের হয়ে ছন্দে ফিরেছেন। জুভেন্টাসের হয়ে গত তিন ম্যাচে চার গোল করেছেন হিগুয়াইন। তথাপি জর্জ সাম্পাওলির নজর কাড়তে পারেননি। বিশ্বকাপের আগে নিজেদের ঝালাই করতে রাশিয়া ও নাইজেরিয়ার খেলতে যাওয়া প্রীতি ম্যাচের জন্য বিবেচনা করা হয়নি ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ডকে।
 
সাম্পাওলি দায়িত্ব নেওয়ার পর প্রথম ম্যাচে গত সেপ্টেম্বরে ব্রাজিলের বিপক্ষে খেলেছিলেন হিগুয়েইন। সেই থেকে আর খেলা হয়নি আর্জেন্টিনার জার্সি গায়ে। হিগুয়েইন ডাক না পেলেও বোকা জুনিয়র্সে খেলা উইঙ্গার ক্রিস্টিয়ান পাভন প্রথমবারের মতো আর্জেন্টিনা দলে ডাক পেয়েছেন। ২১ বছর বয়সী এই ফরোয়ার্ড আর্জেন্টিনার ঘরোয়া লিগে ভালো খেলার পুরস্কার পেয়েছেন।
 
শেষ বেলায় রোমাঞ্চকরভাবে রাশিয়া বিশ্বকাপের চূড়ান্তপর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। সেই আসরের আগে নিজেদের আরও বেশি ঝালয়ে নিতেই এই দুটি প্রীতি ম্যাচ খেলছে সাম্পাউলির দল। বৃহস্পতিবার সেই ‍দুই প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করা হয়েছে। আগামী ১০ নভেম্বর বিশ্বকাপের স্বাগতিক রাশিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচ চার দিন পর।
 
আর্জেন্টিনা দল:
 
গোলকিপার: সার্জিও রোমেরো (ম্যানচেস্টার ইউনাইটেড), নাহুয়েল গুসমান (তাইগ্রেস), আগুস্তিন মার্চেসিন (ক্লাব আমেরিকা)
 
ডিফেন্ডার: হ্যাভিয়ের মাসচেরানো (বার্সেলোনা), ফেদেরিকো ফাসিও (রোমা), গাব্রিয়েল মের্কাদো (সেভিয়া), নিকোলাস ওটামেন্দি (ম্যানচেস্টার সিটি), হেরমান পেস্সেইয়া (ফিওরেন্তিনা), এমিলিয়ানো ইনসুয়া (স্টুটগার্ট)
 
মিডফিল্ডার: এদুয়ার্দো সালভিও (বেনফিকা), এভার বানেগা (সেভিয়া), মার্কোস আকুনিয়া (স্পোর্টিং), লিয়েন্দ্রো পারেদেস (জেনিত এফসি), এমিলিয়ানো রিগোনি (জেনিত এফসি), মাতিয়াস ক্রানেভিত্তার (জেনিত এফসি), আলেহান্দ্রো গোমেস (আতালান্তা), দিয়েগো পেরোত্তি (রোমা), এনসো পেরেস (রিভারপ্লেট), ফের্নান্দো বেলুস্কি (সান লরেন্সো)।
 
ফরোয়ার্ড: লিওনেল মেসি (বার্সেলোনা), সার্জিও আগুয়েরো (ম্যানচেস্টার সিটি), মাউরো ইকার্দি (ইন্টার), অ্যাঙ্গেল ডি মারিয়া (পিএসজি), পাওলো দিবালা (জুভেন্টাস), ক্রিস্টিয়ান পাভেন (বোকা জুনিয়র্স), দারিও বেনেদেত্তো (বোকা জুনিয়র্স)।
 
ইত্তেফাক/কেআই