৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চায় বিএনপি

আপডেট : ০৩ নভেম্বর ২০১৭, ১৯:৩১
আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে পর দিন ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার পরিকল্পনা করেছে বিএনপি। 
 
এ সমাবেশের অনুমতি চেয়ে এরই মধ্যে সংশ্লিষ্ট দফতরে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 
 
শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
 
 
ইত্তেফাক/ইউবি