মেসিপুত্রের জন্মদিনের পার্টিতে মাসচেরানো-সুয়ারেজ

আপডেট : ০৩ নভেম্বর ২০১৭, ২০:৩৫
লিওনেল মেসির ছেলে থিয়াগোর জন্মদিনের উৎসবে যোগ দিয়েছেন তার দুই সতীর্থ হ্যাভিয়ের মাসচেরানো ও লুইস সুয়ারেজ। পাঁচ বছরে পা রেখেছেন থিয়াগো। ছেলের জন্মদিন উপলক্ষে মেসি বড়সর পার্টির আয়োজন করেন মেসি।
IMG0
পার্টিতে যোগ দিতে থিয়াগোকে সঙ্গে নিয়ে মেসিকে হেঁটে যেতে দেখা যায়। আর সুয়ারেজের হাতে ছিল একটি গিফটের ব্যাগ। মাসচারেনো অবশ্য গাড়ি থেকে নেমে যান খালি হাতেই। এ সময় মেসির স্ত্রী আন্তনেল্লা রোকুজ্জো এবং মেসির অন্য সতীর্থরাও উপস্থিত হন জন্মদিনের পার্টিতে। 
IMG1
এর আগে সম্প্রতি ছেলেসহ নেইমারকে ন্যু ক্যাম্পে দেখা যায়। এ সময় মেসি ও সুয়ারেজসহ তার সাবেক সতীর্থরা আড্ডায় মেতে ওঠেন।
 
ইত্তেফাক/কেআই