মিয়ানমারের উপর চাপ অব্যাহত থাকবে: মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৩ নভেম্বর ২০১৭, ২০:৪৪
 
উখিয়ার রোহিঙ্গা অধ্যুষিত জনপদ কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন শেষে শুক্রবার দুপুরে মার্কিন জনসংখ্যা উদ্বাস্ত অভিবাসন ব্যুরো বিষয়ক ভারপ্রাপ্ত সহকারী পররাষ্ট্রমন্ত্রী সিমন হেনসো বলেছেন, রোহিঙ্গাদের যত দ্রুত সম্ভব ফিরিয়ে নিতে মিয়ানমারের উপর মার্কিন চাপ অব্যাহত থাকবে। বিশাল রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাংলাদেশ ভূখণ্ডে আশ্রয় ও তাদের মানবিক সেবা দেওয়ার জন্য সহকারী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সরকারের প্রশংসা করেন। 
 
তিনি বলেন, এখানে আশ্রিত রোহিঙ্গারা যতদিন থাকবে ততদিন মার্কিন সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে। যাতে রোহিঙ্গারা আর্থিক ও মানসিক ভাবে কষ্ট না পায়। এর আগে ২২ সদস্যের মার্কিন প্রতিনিধিদল কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প ঘুরে দেখেন।
 
এসময় প্রতিনিধিদলের সদস্যরা ক্যাম্পে বিভিন্ন সেবা সংস্থা প্রদত্ত কার্যক্রম প্রত্যক্ষ করেন। 
 
ইত্তেফাক/আরকেজি