স্যামির ডেপুটি মুশফিক

আপডেট : ০৪ নভেম্বর ২০১৭, ০৯:০০
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিসিবি) পঞ্চম আসরে রাজশাহী কিংসের অধিনায়কের দায়িত্ব পালন করবেন ড্যারেন স্যামি। ক্যারিবিয়ান এ অলরাউন্ডারের ডেপুটি হিসেবে থাকছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। আজ বিপিএলের প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের বিরুদ্ধে খেলবে রাজশাহী।
 
গতকাল সিলেটে রাজশাহী কিংসের জার্সি উন্মোচন অনুষ্ঠানে অধিনায়ক স্যামি বলেছেন মুশফিককে দলে পেয়ে খুশি তিনি। গতকাল তিনি বলেছেন, ‘প্রথমত আমি দলের স্বত্বাধিকারীদের ধন্যবাদ জানাই, আমাকে অধিনায়ক হিসেবে নেতৃত্বের সুযোগ দেওয়ার জন্য। গতবার আমরা ফাইনালে গিয়েছিলাম, সেই দলের অনেকেই এবার আছে। এবার আমরা আরও বেশি রোমাঞ্চিত, বিশেষ করে মুশফিককে পেয়ে।’
 
উল্লেখ্য, বিপিএলের গত আসরেও স্যামির নেতৃত্বে ফাইনালে খেলেছিল রাজশাহী। প্রথম আসরের পর এবার আবার রাজশাহীতে ফিরছেন মুশফিক।
 
ইত্তেফাক/কেআই