অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন এ্যাশেজ সিরিজের আগে প্রথম অনুশীলন ম্যাচে ব্যর্থ হয়েছেন ইংর্যান্ডের দুই তারকা ব্যাটসম্যান এলিস্টার কুক ও বর্তমান জো রুট। তবে হাফ সেঞ্চুরি পেয়েছেন দলের অন্য চার ব্যাটসম্যান। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে দুই দিনের অনুশীলন ম্যাচের প্রথম দিন শেষে সফরকারীরা ৬ উইকেটে ৩৪৯ রান সংগ্রহ করেছে।
ওপেনার মার্ক স্টোনম্যান ১১৩ বলে ৮৫ এবং মিডলঅর্ডার ম্যাটসম্যান জেমস ভিন্স ১২৯ বলে ৮২ রান করেন। এ ছাড়া ডেভিড মালান (৫৬) ও গ্যারি ব্যালেন্স(৫১) দুজনেই হাফ সেঞ্চুৃরি পূর্ণ করে আহত অবসর নেন। জনি বেয়ারস্টো ৩৬ এবং ক্রিস ওকস ২৫ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন।
সাবেক অধিনায়ক কুক কোন রান না করেই ইনিংসের দ্বিতীয় বলে আউট হন। রুট করতে সক্ষম হন মাত্র ৯ রান। স্বাগতিকদের হয়ে হার্ডি ২টি এবং কালটার-নাইল ও মরিস একটি করে উইকেট শিকার করেন।
ইত্তেফাক/রেজা
