আগামী ২৪ নভেম্বর মুক্তি পাবে কমেডি কিং খ্যাত কপিল শর্মার দ্বিতীয় ছবি ‘ফিরাঙ্গি’। কপিলের কমেডি শো বন্ধ হয়ে যাওয়ার পর এই ছবিটি নিয়েই ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় এই কমেডিয়ান। সেই সঙ্গে চলছে তার বিয়ের তোড়জোড়। দীর্ঘদিনের প্রেমিকা গিন্নির সঙ্গে বাগদান সম্পন্ন হয়েছে অনেক আগেই। কিন্তু বিয়ের জন্য নাকি কপিলকে সম্প্রতি শর্ত জুড়ে দিয়েছেন গিন্নি ছত্রাত নিজেই।
সুনীল গ্রোভারের সঙ্গে ঝামেলার পর পেশাদার জীবনে ধাক্কা খেয়েছেন কপিল। বন্ধ হয়ে গিয়েছে ‘দ্য কপিল শর্মা শো’। এরইমধ্যে বিয়ে করতে বেঁকে বসেছেন তার প্রেমিকা।
গিন্নি কপিলকে শর্ত দিয়েছেন কলঙ্কমুক্ত ক্যারিয়ার গড়তে হবে। পাশাপাশি কপিলকে মদ্যপান করা একেবারেই বন্ধ করে দিতে বলেছেন। শোনা যাচ্ছে, এ সব শর্ত পূরণ করলে তবেই নাকি কপিলকে বিয়ে করবেন গিন্নি।
এদিকে দুই পরিবারই চায় কপিল ও গিন্নির বিয়েটা হোক। কিন্তু এরইমধ্যে গিন্নি এমন শর্ত জুড়ে দেয়ায় চিন্তিত দুই পরিবার। তবে কপিল নাকি গিন্নির শর্ত পূরণের সব রকম চেষ্টাই করছেন। ইতোমধ্যেই তিনি মদ খাওয়া একেবারেই ছেড়ে দিয়েছেন। পাশাপাশি তার ক্যারিয়ারকেও ত্রুটিমুক্ত করার চেষ্টা করছেন। কিছুদিন আগে মিডিয়ার সামনে সুনীলের কাছে ক্ষমাও চেয়েছেন কপিল। এখন বাকীটা দেখার বিষয়। হিন্দুস্তান টাইমস।
ইত্তেফাক/রেজা
