রাজধানীর মগবাজার রেল ক্রসিংয়ে শনিবার দুপুরে ট্রেনের ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে পড়ায় এক ঘণ্টাজুড়ে লাইনে আটকে থাকে ট্রেনটি। এতে মগবাজার-মহাখালি সড়কে দীর্ঘ যানজট দেখা দেয়। আজ বিকাল পৌনে তিনটার দিকে বিকল্প ইঞ্জিন দিয়ে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
জানা গেছে, ঢাকার কমলাপুর থেকে একটার দিকে ছেড়ে আসা চট্টগ্রামগামী চট্টলা ট্রেন। চট্টলা এক্সপ্রেস ট্রেনটি মগবাজার ক্রসিং পার হওয়ার সময় বেলা ১টা ২৩ মিনিটে এর ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ফ্লাইওভারের নিচে ঢাকা-গাজীপুর সড়কটি বন্ধ হয়ে যায়। এদিকে দীর্ঘ একঘণ্টা রেল লাইনে ট্রেনটি আটকে থাকায় কমলাপুর ও বিমানবন্দর স্টেশনে কয়েকটি ট্রেন আটকা পড়ে। চরম দুর্ভোগে পড়েন এই পথে চলাচলকারী সাধারণ যাত্রীরা। পরে খবর পেয়ে দ্রুত রেলওয়ের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত ইঞ্জিনটি অপসারণের তৎপরতা শুরু করেন। কমলাপুর থেকে একটি বিকল্প ইঞ্জিন আনা হয়। দুপুর পৌনে তিনটার দিকে ওই ইঞ্জিনে টেনটিকে টেনে নেয়া হয়। পরে সড়কটিতে আবার যানচলাচল শুরু হয়।
ইত্তেফাক/এমআই
